Al-Zalzalah

Change Language
Change Surah
Change Recitation

Bengali: Zohurul Hoque

Play All
# Translation Ayah
1 পৃথিবী যখন কম্পিত হবে আপন কম্পনে, إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا
2 আর পৃথিবী বের করে দেবে তার বোঝাগুলা, وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا
3 আর মানুষ বলবে -- ''এর কী হল?’’ وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا
4 সেইদিন সে বর্ণনা করবে তার কাহিনীগুলো, يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا
5 যেন তোমার প্রভু তাকে প্রেরণা দিয়েছেন। بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا
6 সেইদিন মানুষেরা দলে-দলে বেরিয়ে পড়বে যেন তাদের দেখানো যেতে পারে তাদের ক্রিয়াকলাপ। يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ
7 তখন যে কেউ এক অণু-পরিমাণ সৎকাজ করেছে সে তা দেখতে পাবে; فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ
8 আর যে কেউ এক অণু-পরিমাণ মন্দকাজ করেছে সেও তা দেখতে পাবে। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
;