Al-Adiyat

Change Language
Change Surah
Change Recitation

Bengali: Zohurul Hoque

Play All
# Translation Ayah
1 ভাবো ঊর্ধ্বশ্বাসে ধাবমানদের কথা, وَالْعَادِيَاتِ ضَبْحًا
2 ফলে যারা আগুনের ফুলকি ছোড়ে আঘাতের ছোটে, فَالْمُورِيَاتِ قَدْحًا
3 আর যারা ভোরে অভিযান চালায়, فَالْمُغِيرَاتِ صُبْحًا
4 আর তার ফলে যারা ধূলো উড়ায় -- فَأَثَرْنَ بِهِ نَقْعًا
5 তখন এর ফলে সৈন্যদলকে ভেদ করে যায়। فَوَسَطْنَ بِهِ جَمْعًا
6 মানুষ নিশ্চয়ই তার প্রভুর প্রতি বড় অকৃতজ্ঞ, إِنَّ الْإِنسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ
7 আর সে আলবৎ এ বিষয়ে অবশ্য প্রত্যক্ষদশ। وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ
8 আর নিঃসন্দেহ সে ধনসম্পদের মোহে দুরন্ত। وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ
9 তবে কি সে জানে না যখন কবরগুলোয় যা আছে তা তোলা হবে, أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ
10 এবং অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে? وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ
11 নিঃসন্দেহ তাদের প্রভু সেইদিন তাদের সন্বন্ধে সবিশেষে অবহিত থাকবেন। إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌ
;