Al-Alaq

Change Language
Change Surah
Change Recitation

Bengali: Zohurul Hoque

Play All
# Translation Ayah
1 তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, -- اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
2 সৃষ্টি করেছেন মানুষকে এক রক্তপিন্ড থেকে। خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ
3 পড়ো! আর তোমার প্রভু মহাসম্মানিত -- اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ
4 যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে, الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ
5 শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতোই না। عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ
6 বস্তুতঃ মানুষ নিশ্চয়ই সীমালংঘন করেই থাকে। كَلَّا إِنَّ الْإِنسَانَ لَيَطْغَى
7 কারণ সে নিজেকে স্বয়ংসমৃদ্ধ দেখে। أَن رَّآهُ اسْتَغْنَى
8 নিশ্চয় তোমার প্রভুর কাছেই প্রত্যাবর্তন। إِنَّ إِلَى رَبِّكَ الرُّجْعَى
9 তুমি কি তাকে দেখেছ যে বারণ করে -- أَرَأَيْتَ الَّذِي يَنْهَى
10 একজন বান্দাকে যখন সে নামায পড়ে? عَبْدًا إِذَا صَلَّى
11 তুমি কি লক্ষ্য করেছ -- সে সৎপথে রয়েছে কি না, أَرَأَيْتَ إِن كَانَ عَلَى الْهُدَى
12 অথবা ধর্মভীরুতা অবলন্বনের নির্দেশ দেয় কিনা? أَوْ أَمَرَ بِالتَّقْوَى
13 তুমি কি দেখেছ -- সে মিথ্যারোপ করছে ও ফিরে যাচ্ছে কি না? أَرَأَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّى
14 সে কি জানে না যে আল্লাহ্ অবশ্যই দেখতে পাচ্ছেন? أَلَمْ يَعْلَمْ بِأَنَّ اللَّهَ يَرَى
15 না, যদি সে না থামে তবে আমরা নিশ্চয় টেনে ধরব কপালের চুলের গোছা -- كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ
16 মিথ্যাচারী পাপাচারী চুলের গোছা! نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ
17 তাহলে সে ডাকুক তার সাঙ্গোপাঙ্গদের, فَلْيَدْعُ نَادِيَه
18 আমরাও সঙ্গে সঙ্গে ডাকবো দুর্ধর্ষ বাহিনীকে। سَنَدْعُ الزَّبَانِيَةَ
19 না, তুমি তার আজ্ঞা পালন করো না, বরং তুমি সিজদা করো এবং নিকটবর্তী হও। كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ
;