Al-Qadr

Change Language
Change Surah
Change Recitation

Bengali: Zohurul Hoque

Play All
# Translation Ayah
1 নিঃসন্দেহ আমরা এটি অবতারণ করেছি মহিমান্বিত রজনীতে। إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ
2 আর কী তোমাকে বুঝতে দেবে মহিমান্বিত রজনীটি কি? وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
3 মহিমান্বিত রজনী হচ্ছে হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
4 ফিরিশ্‌তাগণ ও রূহ্ তাতে অবতীর্ণ হয় তাদের প্রভুর অনুমতিক্রমে প্রতিটি ব্যাপার সন্বন্ধে -- تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ
5 শান্তি -- ফজরের উদয় পর্যন্ত তা চলতে থাকবে। سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ
;