At-Tin

Change Language
Change Surah
Change Recitation

Bengali: Zohurul Hoque

Play All
# Translation Ayah
1 ভাবো ডুমুরেব, আর জলপাইয়ের কথা; وَالتِّينِ وَالزَّيْتُونِ
2 আর সিনাই পর্বতের কথা, وَطُورِ سِينِينَ
3 আর এই নিরাপদ নগরের কথা! وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ
4 সুনিশ্চয় আমরা মানুষকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠ-সুন্দর আকৃতিতে। لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ
5 তারপর আমরা তাকে পরিণত করি হীনদের মধ্যে হীনতমে, -- ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ
6 তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও সৎকাজ করছে, তাদের জন্য তবে রয়েছে বাধা-বিরতিবিহীন প্রতিদান। إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ
7 তবে কী যা এরপরে তোমাকে বিচারসন্বন্ধে মিথ্যারোপ করতে দেয়? فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ
8 আল্লাহ্ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ
;